মৌচাকের আগুন নিয়ন্ত্রণে

0

সিটিনিউজবিডি : বসুন্ধরা সিটির একদিন পর ঢাকার আরেকটি বিপণি বিতান মৌচাক মার্কেটে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজ ২২ আগষ্ট সোমবার বিকালে মালিবাগের এই মার্কেটিতে আপন জুয়েলার্সের সামনে আগুন লাগলে তা নিজস্ব ব‌্যবস্থাপনায় নিভিয়ে ফেলা হয় বলে রমনা থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন। তিনি বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, মৌচাক মার্কেটে আগুনের খবর পেয়ে খিলগাঁও থেকে দুটি আর মতিঝিল থেকে একটি ইউনিট রওয়া দেয়।

বৈদ‌্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে দোকানিদের উদ্ধৃত করে ওসি জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.