জুবায়ের সিদ্দিকী : প্রায় এক বছর পর বিএনপি ফিরছে তৃণমূলের রাজনীতিতে। সারাদেশে জেলা ও মহানগরের কমিটি গঠনসহ সাংগঠনিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অর্থাৎ শীর্ষ নেতৃবৃন্দ সাংগঠনিক কর্মকান্ড রাজধানীতে মনিটর করছেন যার যার অবস্থান থেকে। মাঠ পর্যায়ের সাংগঠনিক চিত্র নিয়ে সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকটি বিভাগের সাংগঠনিক রিপোর্ট জমা পড়েছে। কোরবানীর ঈদের পর তৃণমূল পুর্নগঠনে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। দলীয় সূত্রমতে, একইভাবে একাধিক পদ ছাড়তে জেলা নেতাদের কাছে বার্তা পাঠানো হচ্ছে। ঈদের আগেই কয়েকটি জেলা কাউন্সিল চান খালেদা জিয়া। ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে বিএনপি।
এ বিভাগের আরও খবর
