ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা ও বীজ দেবে সরকার : কৃষিমন্ত্রী

0

সিটিনিউজবিডি : বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ২১১ জন কৃষককে পুনর্বাসনের জন্য ৫৩ লাখ ৭৪ হাজার টাকার ধানের চারা ও বীজ দেবে সরকার।

এছাড়া চলতি বছর প্রণোদনার জন্য ৪ লাখ ১ হাজার ৩০০ কৃষককে ৪১ কোটি ৫৬ লাখ ৮ হাজার ৮০০ টাকার ধানের চারা, সার এবং বীজ দেওয়া হবে।

আজ ২৪ আগষ্ট বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা জানান।

অতিবৃষ্টিজনিত বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পুর্নবাসন এবং উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারী কৃষকদের কৃষি প্রণোদনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.