সাতক্ষীরায় সাপের কামড়ে বাবা-ছেলের মৃত্যু

0

সিটিনিউজবিডি : সাতক্ষীরার কালিগঞ্জে মাত্র দু’দিনের ব্যবধানে সাপের কামড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীকলা গ্রামে।

বুধবার গভীর রাতে ছেলে আমিরুল ইসলাম নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। আমিরুল কালিগঞ্জ উপজেলার শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একইভাবে তার বাবা আনার গাজীও দুদিন আগে মারা গেছেন।
এলাকাবাসী জানায়, আমিরুল রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। এর কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। দু’দিন আগে একইভাবে তার বাবাও মারা যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.