তিন পার্বত্য জেলায় হরতাল ৪ সেপ্টেম্বর

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : ৪ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে হরতাল ডেকেছে বাঙালিভিত্তিক পাঁচ সংগঠন। ৪ সেপ্টেম্বর ভূমি কমিশনের বৈঠকের প্রতিবাদে হরতাল ডেকেছে এই পাঁচটি বাঙালি সংগঠন। সংগঠনগুলো হলো পার্বত্য চট্টগ্রাম সমাধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ। পার্বত্য গণ পরিষদের মহাসচিব এডভোকেট মোহাম্মদ আলম খান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও তার সংশোধনী ২০১৬ বাস্তবায়নের জন্য খুব তড়িগড়ি করে আগামী ৪ঠা সেপ্টেম্বর বৈঠক ডেকেছে, যা বাঙালিদের আবেগের সাথে এক ধরনের তামাশার শামিল। সরকারের উক্ত কর্মসূচির প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের ৫টি বাঙালি সংগঠন বুধবার পার্বত্য গণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এক জরুরি সভায় বসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলনের মো. মনিরুজ্জামান মনির, পার্বত্য গণ পরিষদের মহাসচিব এডভোকেট মোহাম্মদ আলম খান, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর ঢাকা মহানগর সভাপতি সাহাদাত ফরাজি সাকিব, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এর ঢাকা মহানগর সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান,পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক এনামুল হক প্রমুখ।

সভায় সরকারের ভূমি কমিশনের উক্ত বৈঠকের প্রতিবাদে আগামী ৪ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচির সিদ্ধান্ত সর্বসম্মতিতে গৃহিত হয় এবং একই দিন বৈঠকের স্থল ঘেরাও কর্মসূচিও গ্রহণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.