সবুজ আঙুরের চেয়ে সুস্থতায় কালো আঙুর

0

লাইফস্টাইল : ইউরোপে ছয়-সাত হাজার বছর আগে প্রথম কালো আঙুরের চাষ শুরু হয়। বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে সবুজ আঙুরের চেয়ে কালো আঙুরের জনপ্রিয়তা তুলনামূলক কম। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কালো আঙুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভাল।

দৃষ্টিশক্তি থেকে শুরু করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এমনই বেশ কিছু শারীরিক সমস্যায় দারুণ কাজ দেয় এই আঙুর। জেনে নিন কালো আঙুরের কিছু গুণ।

একটি গবেষণা থেকে জানাগেছে, কালো আঙুর খেলে হৃদপিণ্ডে রক্ত চলাচল ভাল হয়। এর ফাইটোকেমিক্যাল হার্টের পেশীকে সুস্থ রাখে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। কালো আঙুরে থাকে লুটেন এবং জিয়াজ্যানথিন, যা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কালো আঙুর ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে। এর ফলে বলিরেখা, কালো ছোপ, শুষ্ক ত্বকের বিভিন্ন সমস্যায় কালো আঙুর খুবই উপকারী। কালো আঙুরে রয়েছে ভিটামিন সি, কে এবং এ যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়াও এই আঙুরের ফ্ল্যাবনয়েডস, খনিজ, অর্গ্যানিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা ও কিডনির বিভিন্ন সমস্যায় ভালো কাজ দেয়। কলোরাডো ইউনিভার্সিটির ক্যান্সার সেন্টারের একটি গবেষণায় দেখা গেছে, কালো আঙুর ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে উল্ল্যেখযোগ্য ভূমিকা গ্রহণ করে।

ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কালো আঙুর। মস্তিস্কের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কালো আঙুর। স্মৃতিশক্তি বাড়ায়, মাইগ্রেন, অ্যালঝাইমার্সের মতো রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে কালো আঙুরের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.