হাজারী লেনে সরকারি ওষুধ জব্দ

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন হাজারি লেনে অভিযান চালিয়ে ৬ বস্তা ১৫ কার্টন সরকারি ও বিদেশি সংস্থার বিনামূল্যের ওষুধ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নগর গোয়েন্দা পুলিশ, জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

নগর গোয়েন্দা পুলিশের এডিসি (দক্ষিণ) জসিম উদ্দিন বলেন, হাজারি লেনের গুরুচরণ মার্কেটের সুবল মল্লিকের মালিকানাধীন এমএন ড্রাগসে অভিযান চালিয়ে ৬ বস্তা ১৫ কার্টন বিনামূল্যে বিতরণের ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের মধ্যে সরকারি ওষুধ ও বিভিন্ন দাতা সংস্থার ওষুধ আছে। সুবল মল্লিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.