মালয়েশিয়ায় অপহৃত ৮ বাংলাদেশীসহ ৯ জন উদ্ধার

0

অনলাইন ডেক্স : মালয়েশিয়ায় শিকলে বন্দি অবস্থায় অপহৃত ৮ বাংলাদেশীসহ নয়জনকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে দেশটির কেদাহ রাজ্যের পেন্দাংয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা দাতু আসরি ইউছুফ বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আছে বাংলাদেশী আটজন ও মিয়ানমারের একজন নাগরিক।

এ সময় ১৫ বছরের এক কিশোরসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। এদের সবার বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২৯ আগস্ট সুঙ্গাই পেতানির একটি কন্সট্রাকশন সাইট থেকে ৬ জন অপহরণের শিকার হন। ৩ জনকে কুয়ালালামপুর ও পেরাক থেকে অপহরণ করে তাদের সবাইকে এই বাড়িতে রাখা হয়।

অপহরণকারীরা অনলাইনে ও বিভিন্ন উপায়ে চাকরির প্রলোভনে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। মালয়েশিয়ায় আসার পর বাংলাদেশীদের প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়িতে আটকে রাখে। পরে তাদের স্বজনদের ফোন করে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধি ৩৪২ ধারায় মামলার কার্যক্রম চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.