বাঁচলো না জোড়া লাগানো জমজ শিশু

0

সিটিনিউজবিডি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পেট ও বুক জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়েছে। ওই শিশু দুটি জন্মের ৬ ঘণ্টার মধ্যেই মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার উপজেলার জোনাইল এলাকার একটি হাসপাতালে চামটা গ্রামের মোজাম্মেল হক ইত্তুর স্ত্রী অজুফা খাতুন ওই দুই শিশুর জন্ম দেন। শিশু দুটির মধ্যে একটি জন্মের পরই এবং অপরটি সন্ধ্যা ৬টার দিকে মারা যায় বলে জানান চিকিৎসকরা।

পরিবার সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে অজুফা খাতুনের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জমজ দুটি সন্তান জন্ম নেয়। শিশু দুটির পেট থেকে গলা পর্যন্ত ও বাম হাত দুটি জোড়া লাগানো, তাদের পা মাত্র এক জোড়া। শিশু দুটির লিঙ্গ চিহ্ন স্পষ্ট না হওয়ায় ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী শিশু দুটিকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমান।

এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ডলি রাণী জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু নবজাতক দুটিকে বাঁচাতে পারিনি। সন্ধ্যায় জোড়া লাগা শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.