বোয়ালখালীতে নারীর লাশ উদ্ধার

0

বোয়ালখালী প্রতিনিধি : জয়নাব বিবি (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
৭ সেপ্টেম্বর বুধবার দিনগত ভোর রাত ৩টার দিকে পৌরসভার উত্তর গোমদন্ডী জহুরুল আলমের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জয়নাব বিবির উত্তর গোমদন্ডী শেখ পাড়ার মৃত জহুরুল আলমে স্ত্রী।
জয়নাব বিবির ছেলে ইব্রাহীম খলিল রাব্বি জানায়, ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে চাকুরী শেষে বাড়ি এসে দেখতে পাই ঘরের পিছনের দরজার সামনের কড়ই গাছের সাথে গলায় দড়ি দিয়ে মা (জয়নাব বিবি) আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী। তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.