নগরীতে ইয়াবাসহ প্রাইভেট কার উদ্ধার, গ্রেফতার ১

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নেভাল এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার(৭ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে আটক করা হয়।
আটক ব্যাক্তির নাম মো.আমিন (৩৭)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ডেইল পাড়ার হাজী কালা মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী নেভাল এলাকায় রাস্তায় একটি প্রাইভেট কার (চট্ট মেট্রো গ-১২-৩১৬৪) অবস্থান করা কালে কারটিতে তল্লাশী চালিয়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মো.আমিন প্রাথমিক জিঙ্গাসাবাদে জানায়, সে র্দীঘদিন যাবৎ কম দামে ইয়াবা এনে শহরে বেশি দামে বিক্রি করে আসছিলেন। তার নামে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.