উখিয়ায় ৩৫ তম বিসিএস ক্যাডাররা সংবর্ধিত

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ায় ৩৫ তম বিসিএস ক্যাডারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শূক্রবার বিকেলে উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের কোটবাজারস্থ চৌধুরী মার্কেটের ৩য় তলায় জ্ঞানবৃক্ষ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেধাবী ছাত্রনেতা ছৈয়দ মোহাম্মদ নোমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিনিয়র সহকারী জজ তৌহিদা আক্তার। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ কবি আদিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সরকারী সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহম্মদ, উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান জামাল রাজু, ডুসাট সভাপতি জামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিফাত।
৩৫ তম বিসিএস এ উত্তীর্ণ ক্যাডারদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ ক্যাডার কামরুল ইসলাম সুমন, শিক্ষা ক্যাডার মুহিব উল্লাহ, ওবাইদুল হক জুবেল, স্বাস্থ্য ক্যাডার ডাঃ মেরাজ হোসেন চয়ন।
উপস্থিত ছিলেন আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উখিয়া উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগনাথ বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ শাহীন।
প্রধান অতিথি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, দেশকে ভালবেসে নিজের মেধা শক্তি বিনিয়োগ করে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ৩৫তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ শিক্ষার্থীদের একান্ত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.