চকরিয়ায় আগুনে পুড়ল বাড়ি

0

সিটিনিউজবিডি : কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজী পাড়ার বাসিন্দা মো.আলমগীরের হোসাইনের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়িত টিভি দেখছিল পরিবারের সদস্যরা। এসময় হঠাৎ করে টিভির প্লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেয় স্থানীয় লোকজন।
পরে দমকল বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.