রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে অজ্ঞাত তরুণীর লাশ

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ভেতরের পাহাড়ী গ্রাম দেওয়ানপাড়া বৌদ্ধমন্দিরের পাশে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ পাওয়া গেছে।

বুধবার বিকালে স্থানীয় শিশুরা জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ওই তরুণীর মৃতদেহ দেখে বড়দের খবর দেয়। পরে তারা সেখানে গিয়ে অচেনা এক তরুণী মৃতদেহ পড়ে থাকতে দেখে এবং পর্যটন পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশটি বিকৃত হয়ে যাওয়া তাকে চেনা যাচ্ছেনা,
তবে স্থানীয়দের ধারণা, মেয়েটি হয়তো কোন পর্যটক। কেউ তাকে সাথে করে নিয়ে এসে হত্যা করে ফেলে রেখে গেছে।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ জানিয়েছে, সম্ভবত: তিন/চারদিন আগে কেউ বেড়াতে এসে মেয়েটিকে এখানে এনে হত্যা করে ফেলে গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো এবং মেয়েটির পরিচয় জানার চেষ্টা করা হবে।
উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.