বোয়ালখালী প্রতিনিধি : ৩৮ টি ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ ।
২৪ সেপ্টেম্বর শনিবার ভোরে কানুনগোপাড়া বাজার তিন রাস্তার মোড়ে সন্দেহজনক টেক্সী থেকে ৬ যাত্রীর দেহ তল্লাশী করে ৩৮ টি ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ। এসময় চট্টমেট্রো-থ-১২-১৪৩৪ নাম্বারের সিএনজি টেক্সী জব্ধ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকা নবাবগঞ্জ থানার বালেংগা মাতবর বাড়ীর মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ শরীফ হোসেন (২২), ঢাকা দোহার থানার মধ্যম ধোয়াইর মাতবর বাড়ীর মোঃ ইউনুছ মিয়ার ছেলে মোঃ সুজন (২১), কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার পাটোয়ারী বাড়ীর মৃত আমান উল্লাহর ছেলে মোঃ সোহেল (২২), রাঙ্গামাটি জেলার লংগদু থানার ছোট লোহা কাঠবাগান এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রহমত উল্লাহ (২০)।
তারা নগরীর বায়োজীদ বোস্তামী থানার সামনে রওশন আরার কলোনী ও পাবলিক কলোনীতে বসবাস করে। এছাড়া বোয়ালখালী উপজেলা শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের শ্রীপুর, মুন্সিপাড়া, জালাল আহাম্মদের বাড়ীর মোঃ শামছুল আলমের ছেলে মোঃ মিজানুর রহমান (২০) ও একই এলাকার মোঃ আলী আকববের ছেলে মোঃ শাহেদ (২৪)।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯ (১) টেবিল ৯(ক)/৩৩(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আসামীদের দেহ তল্লাশী করে মোঃ শরীফ হোসেন (২২) এর কোমড়ে লুঙ্গির কোচে সাদা কাগজ দ্বারা মোড়ানো ৬ টি মোঃ সুজন (২১) এর কোমড়ে ৬ টি, মোঃ সোহেল (২২) এর প্যান্টের পকেটে পলিথিন দ্বারা মোড়ানো ৬টি, মোঃ মিজানুর রহমান (২০) এর প্যান্টের পকেটে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ৭ টি, মোঃ শাহেদ (২৪) প্যান্টের পকেটে সাদা কাগজ দ্বারা মোড়ানো ৬ টি মোঃ রহমত উল্লাহ (২০) এর প্যান্টের পকেটে সাদা কাগজ দ্বারা মোড়ানো ৭ টি ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৩৮ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
