ভোমরা বন্দ‌রে আমদা‌নি-রপ্তা‌নি শুরু

0

সিটিনিউজবিডি : ১৩ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দ‌রে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে ফের আমদা‌নি-রপ্তা‌নি শুরু হ‌য়ে‌ছে।

ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল আজহার ছুটি ও ভোমরা বন্দরের ওপা‌রে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর এলাকার একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কা‌রের জন্য টানা ১৩ দিন আমদা‌নি-রপ্তা‌নি বন্ধ ছিলো। তবে আমদা‌নি-রপ্তা‌নি না হ‌লেও পাস‌পোর্টধারী যাত্রী‌দের জন্য ভোমরা ইমিগ্রেশন সচল ছিলো।

ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, টানা ১৩ দিন বা‌ণিজ্য বন্ধ থাকায় আমদা‌নিকারকরা অ‌নেক ক্ষ‌তির সম্মুখীন হ‌য়ে‌ছেন। তাই শ‌নিবার থে‌কে পু‌রোদ‌মে কাজ শুরু হ‌য়ে‌ছে।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম জানান, দীর্ঘ ছু‌টি‌তে গত ১৩ দিনে সরকার প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.