শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ, ইয়াবা ও সিএনজি গাড়িসহ ২ পাচারকারীকে আটক করেছেন। আটককৃতদেরকে রোববার বিকালে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
উখিয়া থানার উপ-পরিদর্শক মোঃ মাঈন উদ্দিন বলেন, গত রোববার কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং বুড়ির ঘর নামক এলাকায় উখিয়ামূখী যাত্রবাহী সিএনজি গাড়ী তল্লাশি করে ২৪ বোতল বিয়ার, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি সিএনজি গাড়িসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে রফিক আলম (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তন্দ্রাঘোনা এলাকার হারেছ আহমদ এর ছেলে ছৈয়দ করিম (২৫)।
