আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

0

খেলাধুলা : মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। যে আত্মবিশ্বাস গোটা ম্যাচে ছড়ি ঘোরানো আফগানিস্তানকে বোতলবন্দি করে পেল ৭ রানের শ্বাসরুদ্ধকর এক জয়। স্বাগতিকরা ৫০ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরে জমা করেছিল ২৬৫ রান। জবাবে দুর্দান্ত পারফরম করেও ৫০ ওভারে অলআউট হওয়ার আগে ২৫৮ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান।

দুপুরে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে হাতের ইনজুরি থেকে মাত্রই সেরে উঠা টাইগারদের ওপেনার তামিম ইকবাল খেলেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। এটি ওয়ানডেতে তার ৩৩তম হাফ-সেঞ্চুরি। এছাড়া, ৬৫ বলে নিজের অর্ধশতকের দেখা পান মাহমুদুল্লাহ রিয়াদ। এটি ওয়ানডেতে তার ১৫তম হাফ-সেঞ্চুরি। ৪১তম ওভারে বিদায় নেন ৬২ রান করা রিয়াদ। তার ৭৪ বলের ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার।

৪৮তম ওভারে বিদায় নেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৪৮ রান। ৪০ বলে তিনটি চারের সাহায্যে সাকিব তার ইনিংসটি সাজান।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নামে আফগানিস্তান। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে সফরকারীদের ইনিংস থামে ২৫৮ রানের মাথায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.