শেখ হাসিনার বিশ্বসভায় যুগান্তকারী ভূমিকার উপর বিশ্ব বাংঙ্গালীর সম্মেলন

0

সিটিনিউজবিডি :  বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কানাডা ও আমেরিকা সফর এবং জাতিসংঘে যুগান্তকারী বক্তব্য সহ বিশ্বসভায় বাংলাদেশ, এই বিষয়ের উপর বিশ্ব বাঙ্গালী সম্মেলন জাতীয় প্রেসক্লাবে গত ২৪ সেপ্টেম্বর এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি কবি মুহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় সংসদের চীফ হুইফ আ স ম ফিরোজ এমপি ছিলেন প্রধান অতিথি। সভায় সূচনা বক্তব্য রাখেন, বংগবন্ধু পরিষদ সেন্ট্রাল কাউন্সিলের মহাসচিব, বিশ্ব বাঙ্গালী সম্মেলন- বাংলাদেশ চাপ্টারেরও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজকের সূর্যোদয়-এর প্রধান সম্পাদক, গেদুচাচার খোলা চিঠি কলামের লেখক খোন্দকার মোজাম্মেল হক। বিশ্ব বাংঙ্গালীর সম্মেলন

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেখ হাসিনার শাসনকালের গত সাত বছর যাবত যিনি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, জনাব এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশ্ব বাংগালী সম্মেলনের সভাপতি কবি মুহাম্মদ আব্দুল খালেকের ৭৩তম জন্মদিন পালিত হয় এইদিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতে বিশ্ব বাংগালি সম্মেলনের প্রেসিডিয়াম সদস্যা সামাজিক নেত্রী আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ ফাউন্ডেশন-এর সাধারন সম্পাদক অধ্যাপিকা দেবকন্যা সেন, সাবেক জাতীয় সংসদ সদস্য নূর আফরোজ আলী, আওয়ামী লীগের সহ সম্পাদক এম এ করিম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি আব্দুল জলিল, কবি নাহিদ রোখসানা, বিশ্ব বাংগালি সম্মেলন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরকার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খোন্দকার তারেক রায়হান, বিশ্ব কবিতা কংগ্রেস-এর মহাসচিব মুক্তিযোদ্ধা কবি এম আলী আহমেদ, খোন্দকার ফরিদ উদ্দিন, কবি আবদুল হক চাষী, অনলাইন এক্টিভিস্ট এসোসিয়েশনের সভাপতি কবির চৌধুরী তন্ময়সহ অন্যন্যরা।
সূচনা বক্তব্যে খোন্দকার মোজাম্মেল হক প্রধান মন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে বিপ্লবী বক্তব্য রাখার প্রশংসা করে বিশ্ব বাংগালী সম্মেলনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

প্রধান অতিথি আ স ম ফিরোজ এম পি বলেন, শেখ হাসিনা আজ বিশ্ব বরেণ্য জনগনের নেত্রী, আজ স্বীকৃতি দিচ্ছেন সারা বিশ্ব। এর মধ্যে খেতাবও পেলেন বিশ্ব নেতার। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.