নতুন রাষ্ট্রদূত তিন দেশে

0

সিটিনিউজবিডি : পর্তুগাল, জার্মানি ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে রদবদল এনেছে সরকার।

পর্তুগাল মিশনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইমতিয়াজ আহমেদকে পাঠানো হয়েছে বার্লিনে। আর জার্মানির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ আলী সরকারকে পাঠানো হয়েছে কায়রোতে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. রুহুল আলম সিদ্দিকীকে প্রথমবারের মতো রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে লিসবনে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পৃথক আদেশে এই তিন কর্মকর্তার বদলির কথা জানায়।

তবে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা মো. ওয়াহিদুর রহমানকে কোথায় পদায়ন করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

জার্মানির নতুন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। পর্তুগালের আগে তিনি সুইডেন, নেপাল ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে পড়া এই কূটনীতিক এর আগে রোম, কায়রো ও ওয়াশিংটন দূতাবাস এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার জার্মানির আগে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ও ব্রাসেলস মিশনে কাজ করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করলেও তিনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন যুক্তরাষ্ট্রের টাফট্‌স ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে।

পেশাদার কূটনীতিক রুহুল আলম সিদ্দিক বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বাংলাদেশের দিল্লি, করাচি, বার্লিন ও সিঙ্গাপুরে মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

রুহুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.