আফরোজা আব্বাস মহিলা দলের সভাপতি

0

সিটিনিউজবিডি : বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন। আজ মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগে তিনি এই কমিটির সহ সভাপতি ছিলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি অনুমোদন করেছেন।

এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হয়েছেন নূরজাহান ইয়াসমিন। সহ সভাপতি জেবা খান। সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

একই সঙ্গে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) জাতীয়তাবাদী মহিলা কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হয়েছেন পেয়ারা মোস্তফা আর সাধারণ সম্পাদক আমেনা বেগম। দক্ষিণে সভাপতি হয়েছেন রাজিয়া আলিম আর সাধারণ সম্পাদক শামসুননাহার বেগম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.