সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশ না নেওয়া সঠিক সিদ্ধান্ত – এরশাদ

0

সিটিনিউজবিডি :  সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশ না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রংপুর সার্কিট হাউজে সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এরশাদ মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি নাকচ করে বলেন, আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে আছি, আমি ছয় বছর জেলে ছিলাম। অনেক অত্যাচার সহ্য করেছি। পার্টি ছিন্নভিন্ন হয়ে গেছে। পার্টিকে আবার জোড়া লাগাচ্ছি। এখনো দু’বছর সময় আছে। এজন্য আমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। কারণ আমাকে রংপুর আর সিলেটের মানুষ নতুন জীবন দিয়েছে।

এ সময় জাতীয় পার্টি মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচীব এসএম ইয়াসিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.