উখিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

0

শহিদুল ইসলাম, উখিয়া, (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের চেপটখালী এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ২শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসী জানন, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের চেপট খালী এলাকার মফিদুল আলমের পুকুরে পড়ে গিয়ে ২শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এর মধ্যে ১জন মফিদুল আলমের ছেলে আনিসুল ইসলাম(৬) ও পার্শ্ববর্তী আয়ুবের ছেলে মোঃ বাবুল (৭)। তারা দুইজন স্থানীয় কাববিন মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মোছা সত্যতা স্বীকার করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় কাববিন মাদ্রাসায় নিহত ২শিশুর জানাযা সম্পন্ন হয়েছে বলে পরিবার জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.