বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ সাব্বির (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ ১০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের গাটিয়ালপাড়া এলাকার মোহাম্মদ ওয়াসিমের শিশু পুত্র মোহাম্মদ সাব্বির বাড়ীর উঠানে খেলতে গিয়ে এক পর্যায়ে বাড়ীর সামনের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুজির পর পুকুরে তার নিথর দেহ দেখতে পেলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. বাবর বলেন, আশঙ্কাজনক অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদ সাব্বিরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.