পটিয়ায় আন্তঃ উপজেলা ফুটবল শুরু ১৪ অক্টোবর

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং কনফিডেন্স সিমেন্ট লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আগামী ১৪ অক্টোবর থেকে পটিয়া ভ্যানুতে আন্তঃ উপজেলা ফুটবল শুরু হচ্ছে জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম এম. এ আজিজ স্টেডিয়ামের প্রেসবক্সে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ফুটবল সম্পাদক মোঃ ইউসুফ।

তিনি লিখিত বক্তব্যে আরো জানান, এবার উপজেলার ৪টি ভিন্ন ভ্যানুতেই ৬ষ্ঠ আসরটি বসছে। আর এর জন্যই টুর্নামেন্টের পুরো বাজেট (১০লাখ) টাকা দিচ্ছেন কনফিডেন্স সিমেন্ট লিঃ।
এর আগে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার ও সংস্থার সহ সভাপতি মোঃ মোস্তাইন হোসেন, অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামিম, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, শাহাবুদ্দিন জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ওয়াহিদ দুলাল, ওহিদ সিরাজ, কাউন্সিলর রেখা আলম চৌধুরী, আন্তঃ উপজেলা ফুটবল কমিটির আহবায়ক মোঃ জসিম উদ্দিন, আবুল হাশেমসহ উপজেলার কাউন্সিলরবৃন্দ।
আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রামের ১৪টি উপজেলা টিম অংশগ্রহণ করছে এবং উদ্বোধনী দিনে ১৪ অক্টোবর পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা-বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে বিকেল ২.৩০ মিঃ শুরু হবে এবং ১৫ অক্টোবর রাউজানে ২য় দিনে রাউজান-হাটহাজারীর সাথে খেলবে বলে আয়োজক সূত্রে জানা যায়।
টুর্নামেন্টের ২টি সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ-পুরস্কার বিতরণ এর স্থান পরে জানানো হবে বলে ঘোষণা দেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.