যুক্তরাজ্যে চালু প্রথম বৈদ্যুতিক বাইক

0

তথ্য ও প্রযুক্তি : যুক্তরাজ্যের এক্সটার শহরে প্রথম বৈদ্যুতিক বাইক চালু করা হয়েছে। আশা করা হচ্ছে ২০১৭ সালের বসন্তের মধ্যে শহরজুড়ে এসব সাইকেলের জন্য আরও আটটি হাব স্থাপন করা হবে।

বিবিসি জানিয়েছে, পরিবহন বিভাগের উদ্যোগে এই সাপোর্ট চালু হয়েছে। এ ছাড়াও ডেভন কাউন্টি কাউন্সিল তহবিল সংগ্রহে সাহায্য দিয়ে যাচ্ছে।

মার্ক হজসন, কো-বাইক-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, “অনেক বছরের পরিকল্পনার পর এক্সটার-এ নতুন এই বাইক চালু করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত।” শহরে ভ্রমণকারী মানুষদের ঘুরে বেড়ানো আরও সহজ আর সাশ্রয়ী করবে। সেই সঙ্গে তারা এই বাইকে চড়ে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন”, যোগ করেন তিনি।

সদস্যদের জন্য এই সাইকেলে আধা ঘণ্টা চড়তে খরচ পড়বে ০.৭৫ পাউন্ড। যারা সদস্য নন তাদের জন্য এই বাইকে চড়তে একই সময়ে খরচ গুণতে হবে প্রায় দ্বিগুণ।

নতুন এই বাইকে রয়েছে ছোট বৈদ্যুতিক মোটর যার ফলে বাইকটি প্রতি ঘণ্টায় প্রায় ১৫ মাইল বেগে ৪০-৫০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.