বোয়ালখালীতে মন্দির নির্মাণে অনুদান প্রদান

0

বোয়ালখালী প্রতিনিধি : শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেব মানুষের মধ্যে আত্মোপলব্ধির মাধ্যমে মনুষ্যত্ববোধ ও মানবিকবোধ জাগ্রত করার জন্য আজীবন মানুষের ঘরে ঘরে কাজ করে গেছেন। তাঁর মূল উদ্দেশ্যই ছিল পৃথিবীর প্রাণীকুলকে আধ্যাত্মিক মুক্তি দেয়া। সে লক্ষে তিনি সকল প্রাণীর মধ্যে আধ্যাত্মিক চেতনা উদ্ভাসিত করার জন্য কাজ করেছেন। তিনি মানুষের মধ্যে আসুরিক শক্তিকে বিনাশ করে দেবশক্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তিনি সমাজ থেকে সকল ধরণের কুসংস্কার, কলুষতা দূর করে একটি অসাম্প্রদায়িক চেতনার সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তাই বর্তমান সমাজের অবক্ষায়িক প্রেক্ষাপট চিন্তায় রেখে আমাদের সকলকে শ্রীশ্রী ঠাকুরের আদর্শ ও দর্শন থেকে শিক্ষা নিয়ে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠার কাজে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করা জন্য বিনীত ভাবে আহ্বান জানানো যাচ্ছে।

গত ১৪ অক্টোবর শুক্রবার দুপুরে বোয়ালখালী উপজেলার মধ্যম কধুরখীল গ্রামস্থ শ্রীশ্রী রামঠাকুর ও শ্রীশ্রী চন্ডী মায়ের মন্দির পুণ: নিমার্ণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মহতী ধর্মসভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রীমন্দির পুণ: নিমার্ণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মহতী ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ শ্রীশ্রী কৈবল্যধামের সম্মানিত ট্রাষ্টি ও ফতেয়াবাদস্থ শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী চন্দন দাশ। পরিচালনা পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও ডাঃ মৃনাল কান্তি শীল টুটুলের সঞ্চালনে অনুষ্ঠিত ধর্মসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন আখেরা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি শ্রী অসিত বিশ্বাস, বাঁশখালী জলদি শিবধাম কমিটির সাবেক সভাপতি শ্রী পুলিন শীল, শ্রীশ্রী লোকনাথ মন্দিরের উপদেষ্টা শ্রী বাবুল শীল, সাতকানিয়া উপজেলার ঢেমশা কৃষ্ণ মন্দিরের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়য়ের ব্যক্তিগত ফটোগ্রাফার শ্রী রতন কান্তি চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী তুষার কান্তি শীল, শ্রী সুমন শীল, অর্থ সম্পাদক শ্রী স্বপন কুমার শীল, সদস্য শ্রী উৎপল শীল, শ্রী প্রকাশ শীল, শ্রী জগদীশ শীল প্রমুখ।
মহতী ধর্মসভায় শ্রীমন্দির নির্মাণকল্পে অশ্বিনী কুমার স্মৃতি সংসদের পক্ষ থেকে তার সহধর্মিণী শ্রীমতি স্নেহবালা চৌধুরী এক লক্ষ টাকা একখানা চেক প্রদান করেন।
সারাদিনব্যাপী অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে ছিলো সকালে শ্রীশ্রী ঠাকুর ও শ্রীশ্রী চন্ডী পূজা, মহানাম সংকীর্তন, দুপুরে অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও সিন্নী প্রসাদ বিতরণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.