পরীক্ষা দেওয়া হলনা মেয়েটির

0

সিটিনিউজবিডি : প্রবল ইচ্ছা থাকলেও আজ শুরু হওয়া এসএসসি’র টেষ্ট পরীক্ষায় অংশ নিতে পারেনি বখাটের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত মেধাবী ছাত্রী মরিয়ম।

জানা গেছে, চলতি বছরের ২৭ মে সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিযনের বেহুলা অরুণবাড়ী গ্রামের দিনমজুর মোকবুল হোসেনের মেয়ে ও মহিপুর এসএএম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মরিয়মসহ তার চার বান্ধবী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় বখাটে মালেক তাদের ৪ জনকেই কুপিয়ে গুরুতর আহত করে। এতে তার বান্ধবী কনিকা রানী দাস মারা যায় এবং মরিয়মের ডানহাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার হাতের অস্ত্রপচার করে কোন রকমে জোড়া লাগানো হয়। দীর্ঘ চিকিৎসা শেষে গত ২৬ সেপ্টেম্বর মরিয়ম বাড়ি ফেরে। এর আগে তার অপর দুই আহত বান্ধবী সুস্থ হয়ে বাড়ি ফিরে নিয়মিত স্কুলে যাতায়াত করছে। কিন্তু মরিয়ম কখন ভালো হবে আর কখন সে আবার স্কুল যাবে এনিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে তার পরিবার।

এরই মধ্যে আজ রবিবার থেকে শুরু হয়েছে এসএসসি’র টেষ্ট পরীক্ষা। কিন্তু হাত অকেজো থাকায় শত ইচ্ছা থাকলেও মরিয়ম পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মরিয়মের মামা আব্দুল কাদের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.