ইউজারদের মধ্যে চাহিদা আরও বাড়াতে ছবি আদান-প্রদানের অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের মতো একটি ক্যামেরা অ্যাপ তৈরি করছে ফেসবুক। লন্ডনে ফেসবুকের ‘ফ্রেন্ড-শেয়ারিং’ নামের একটি ডেভেলপার দল এই অ্যাপ তৈরি করছে। অ্যাপটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। একটি বিশেষ সূত্র থেকে এ তথ্য জানা গিয়েছে। পরীক্ষামূলকভাবে তৈরি ফেসবুকের অ্যাপটি এখনই সবার জন্য নিয়ে আসার কথা ভাবছে না ফেসবুক। অবশ্য ভবিষ্যতে এই অ্যাপ দিয়ে ভিডিও ও লাইভ স্ট্রিমিং করার সুবিধা আরও সহজ করতে পারে ফেসবুক। অবশ্য অ্যাপটি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনও তথ্য প্রকাশ করেনি।
এ বিভাগের আরও খবর
