দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়

0

খেলাধুলা : পাকিস্তান নিজেদের ৪শ’ তম টেস্ট ম্যাচে জয় পেয়েছে। দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৯ রানের জয় পায় পাকিস্তান।

প্রথম দিনে আজহার আলীর ট্রিপল শতকে পাকিস্তান প্রথম ইনিংসে ৫৭৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে জয়ের ইঙ্গিতই দিচ্ছিল। তবে দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ১২৩ রানেই অলআউট হয়। আর ক্যারিবিয়ানরা তাদের প্রথম ইনিংসে ৩৫৭ রান করে। পরে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দলকে জয়ের দিকেই টেনে নিয়ে যাচ্ছিলেন ড্যারেন ব্রাভো। ব্রাভো ১১৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। তবে দুর্ভাগ্য তাদের ইনিংসের ২৬৩ রানে ব্রাভোকে ফেরাতে সক্ষম হন পাকিস্তানের অন্যতম বোলার ইয়াসির শাহ।

ইয়াসির নিজের বলে নিজেই ক্যাচ ধরে ব্রাভোর দুর্দান্ত উইকেটটি নেন। ২৮৯ রানে গিয়েই তাদের ইনিংস থেমে যায়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির নিয়েছেন ৩টি, ইয়াসির শাহ ও মোহাম্মদ নওয়াজ ২টি এবং ওয়াহাব রিয়াজ ২টি উইকেট। ৩০২ রানের অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন আজহার আলী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.