দিনাজপুরে মাদক ব্যবসায়ীসহ ‍আটক ১০

0

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল, ২৩০ পিস ইয়াবা, ১১৫ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পৃথকভাবে ৮টি মামলা দায়ের করা হয়েছে। তাদের সকলকে আদালতে পাঠানো ব্যবস্থা চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.