আ’লীগের কাউন্সিলে হুদা

0

সিটিনিউজবিডি : সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে অংশ নিয়েছেন বিএনপি থেকে বের হয়ে আসা নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। বিএনপি থেকে বের হয়ে আসার পর এই প্রথম আওয়ামী লীগের বড় কোন অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণা করেন। এ সময় হুদার নামও ঘোষণা করেন তিনি। এছাড়া সম্মেলনে প্রায় ১১টি দেশের অর্ধ শতাধিক অতিথি কাউন্সিলে অংশ নিয়েছেন বলে জানান দীপু মনি।

বিএনপি ছেড়ে আসা অধ্যাপিকা জাহানারা বেগম ও আরিফ মাইন উদ্দিনসহ অনেককে নিয়ে সর্বশেষ ‘তৃণমূল বিএনপি’র নামে একটি রাজনৈতিক দল গঠন করেন ব্যারিস্টার নাজমুল হুদা।

তবে কাউন্সিলে দলের প্রধান বিরোধী শক্তি জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন নেতার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.