রেকর্ড গড়লো চট্টগ্রাম টেস্ট

0

খেলাধুলা : চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট রেকর্ড গড়লো ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) মাধ্যমে। দু’দল অন-ফিল্ড রিভিউ নিয়েছে মোট ২৬বার। টেস্ট ক্রিকেটের কোন ম্যাচে এত অন-ফিল্ড রিভিউ আগে কখনও ঘটেনি।

টেস্টের প্রথম ইনিংসেই ইংল্যান্ডের ব্যাটিং-এর সময় মোট দশবার রিভিউ নেয়া হয়। এটিও রেকর্ডের পাতায় জায়গা করে নেয়। এরপর বাংলাদেশ ইনিংসে নেয়া হয় ৫টি রিভিউ।

এরপর দ্বিতীয় ইনিংসে আবারো ইংল্যান্ডের ব্যাটিং-এ ৬টি রিভিউ ব্যবহার করে বাংলাদেশ। আর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পাঁচবার রিভিউ ব্যবহার করার হয়। এই টেস্টে দু’দলই ১৩টি করে রিভিউ নিয়েছে। এরমধ্যে সবচেয়ে লাভ হয়েছে ইংল্যান্ডের। বেশিরভাগ রিভিউ’র সিদ্বান্ত ইংল্যান্ডের পক্ষেই গেছে।

এই টেস্টে বেশিরভাগ সিদ্ধান্তে ভুল করেছেন শ্রীলংকার আম্পায়ার কুমার ধর্মসেনা। তাই বেশিরভাগ সময়ই তার সিদ্বান্তের বিপক্ষে রিভিউ নেন বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলোয়াড়রা। তাই হয়তো আম্পায়ারিং-এর ভুল সিদ্বান্তে রেকর্ড বইয়ে নাম উঠবে ধর্মসেনারও। সিরিজের প্রথম টেস্টে ধর্মসেনার সঙ্গী হিসেবে আম্পায়ার ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.