মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন’র আয়োজনে এবং ইয়োগা এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সহযোগিতায় রাঙামাটিতে দুইদিন ব্যাপি ইয়োগা কর্মশালা সম্পূর্ণ হয়েছে।
২৮ অক্টোবর শুক্রবার সকালে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এই ইয়োগা কর্মশালা ঐদিন বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পরের দিন ২৯ অক্টোবর সকালে ভেদভেদী সরকারি শিশু পরিবার মিলনায়তনে এবং বিকালে মোনঘর শিশুসদন মিলনায়তনে ইয়োগা কর্মশালা মাধ্যমে এই প্রশিক্ষণ শেষ হয়েছে।
রাঙামাটি জেলা ইয়োগা এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোঃ আরফান আলীর সার্বিক পরিচালনায় ইয়োগা প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন হাজী।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ইয়োগা এসোসিয়েশন’র কোষাধ্যক্ষ মোঃ রাশিদুল ইসলাম রিপন, শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক রুপনা চাকমা, রাঙামাটি জেলা ইয়োগা এসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য সুফিয়া আক্তার, প্রভা রানী ধর।
কর্মশালায় বক্তারা বলেন, ইয়োগা শরীর ও মনের জন্য অনেক উপকারী। মন ভালো থাকলে সব কাজ ভালো করে করা যায়, আর মন ভালো থাকে শরীর ভালো থাকলে। তাই সকলের প্রয়োজন ইয়োগা চর্চার মাধ্যমে নিজের শরীরকে সঠিক ও সতেজ রাখা।
বক্তারা আরো বলেন, ইয়োগা এখন সারা বিশ্বে পরিচিত। এই ইয়োগা প্রতিযোগিতার মাধ্যমে অনেকে বিভিন্ন পুরুষ্কার পাচ্ছে। তাই এই জেলা থেকে এমন কিছু ইয়োগা প্রতিযোগিদের তুলতে হবে যারা প্রতিযোগিতার মাধ্যমে ভালো অবস্থান অর্জন করতে পারে।
কর্মশালায় বিভিন্ন বয়সের ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
