শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক নেতাও : বাণিজ্যমন্ত্রী

0

সিটিনিউজবিডি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সজীব ওয়াজেদ জয় একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। অত্যন্ত মেধাবী সজীব ওয়াজেদ জয় জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন।

শনিবার যুবলীগ ভোলা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক নেতা ।

সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা । ভোলায় প্রাপ্ত গ্যাস দিয়ে এ অঞ্চলকে শিল্পায়িত করা হবে । ইতিমধ্যে ভোলা-বরিশাল ব্রিজের ফিজিবিলিটি স্টার্ডির কাজ শুরু হয়েছে। ভোলায় নদী ভাঙন রোধে দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ভোলা জেলা যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরন, শহীদ সেরনিয়াবাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.