সিটিনিউজবিডি : গাজীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনের সাড়ে নয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নগোপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাগর-সৈকত ফিলিং স্টেশনের তিনজন সুপারভাইজার ইমরান, একরাম ও সুমন পাম্পের টাকা জমা দেয়ার জন্য প্রাইম ব্যাংক ও আল-আরাফাত ইসলামী ব্যাংকে যাচ্ছিলেন। তারা নগোপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে দুইজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা টাকা নিতে চাইলে পাম্পের সুপারভাইজারদের সাথে ধস্তাধস্তি হয়। পরে দুর্বৃত্তরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে নয় লাখ ৬৫ হাজার ৪৩২ টাকা নিয়ে পালিয়ে যায়।
জয়দেবপুর থানার এসআই শামীম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
