ঠাণ্ডা থেকে মুক্তি পেতে যা খাবেন

0

লাইফস্টাইল : এখন বেশীর ভাগ জায়গায় শীত পড়তে শুরু করেছে। এই সময় আবহাওয়ার পরিবর্তনের ফলে হঠাৎ ঠাণ্ডা লেগে সর্দি, কাশি, জ্বরের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই শরীরের খেয়াল রাখা উচিত একটু বেশিই। আর স্বাস্থ্যের খেয়াল রাখার প্রথম ধাপ সঠিক খাওয়া-দাওয়া। ডায়েটে রাখুন এই পাঁচ খাবার যা ঠাণ্ডা লাগা ঠেকাতে সাহায্য করবে। বেদানা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াায়। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকাল মানেই সবুজ শাকের সময়। এই সব শাকে থাকে ভিটামিন এ, সি ও কে।

ঠাণ্ডা লাগার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে শাক। কমলালেবু, মুসাম্বি, পাতিলেবু জাতীয় খাবারে থাকে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি। যার প্রধান কাজ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। আলুর মধ্যে থাকা ভিটামিন সি ও ভিটামিন বি৬ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতকালে ওঠা টাটকা কুমড়ার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি’র পাশাপাশি ভিটামিন বি৬, ভিটামিন কে ও ফোলেটও থাকে, যা এই সময় শরীরের পক্ষে দারুণ উপকারী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.