সড়ক দূর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

0

সিটিনিউজবিডি : নেত্রকোনায় পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার সময় লরির নিচে চাপা পড়ে সুমা আক্তার নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ বিশিউড়া-চল্লিশা সড়কের চন্দ্রখিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সুমা আক্তার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের আবদুর রশিদের মেয়ে। সে দক্ষিণ বিশিউড়া উচ্চবিদ্যালয় থেকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছিল। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল সুমার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল সুমা। সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ বিশিউড়া-চল্লিশা সড়কের চন্দ্রখিলা নামক স্থানে একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে সুমা ছিটকে পড়ে রাস্তায়। পরে লরির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালক লরি নিয়ে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.