লাইফস্টাইল : সারাদিনের পরিশ্রমের শেষে রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ভালো ঘুম খুবই প্রয়োজনীয়। আমরাও চাই যেন রাতে ঘুমটা ভালো হয় আমাদের। এতে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। পরের দিন পুরো এনার্জি নিয়ে আমরা ফের নতুন উদ্যমে কাজে নামতে পারি। কিন্তু ঘুমের সমস্যা থাকে অনেকেরই। কারো কারো কম ঘুম হয়, বারবার ঘুম ভেঙে যায়, ঘুম আসতে চায় না। প্রতিদিন আমরা যদি কিছু নিয়ম মেনে চলি, তাহলে আমাদের এই সমস্ত ঘুমের সমস্যা দূর করা সম্ভব।
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চোখে পানি দিন। অবশ্যই চোখ খুলে পানি দেবেন। যাতে চোখের সমস্ত ময়লা পরিস্কার হয়ে যেতে পারে। এতে রাতে আপনার ভালো ঘুম হবে।
ঘুমের আগে ভয় পাবেন কিংবা যে অনুষ্ঠানগুলো আপনার মন খারাপ করে দেবে, সেসব অনুষ্ঠান দেখবেন না। হাসির অনুষ্ঠান বা কার্টুন দেখুন। ঘুমতে যাওয়ার আগে আপনার মন ভালো থাকা দরকার। আপনার মুখে হাসি থাকা দরকার।
অনেকেরই অভ্যাস থাকে ঘুমতে যাওয়ার আগে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার। যাদের এই অভ্যাস আছে, তাদের জন্য খুবই ভালো। আর যাদের নেই, তারা এই অভ্যাস আয়ত্ব করে ফেলুন। সৃষ্টিকর্তার নাম করলে আমাদের মনে শক্তি আসে।
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বই পড়ুন। যে বই পড়লে আপনি প্রেরণা পাবেন সেই সমস্ত বই পড়ুন। ঘুমাতে যাওয়ার আগে উত্তেজক বই পড়বেন না।
