খেলাধুলা : ক্রিস্টিয়ানো রোনালদো নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছে রিয়াল মাুদ্রিদের সঙ্গে। বর্তমানে রিয়ালের হয়ে সর্বোচ্চ পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়েলসের গ্যারেথ বেল। কিন্তু এই সপ্তাহের মঙ্গলবার তার থেকে বেশি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড রোনালদো।
ক্রীড়া পত্রিকা মার্কা’র বরাত দিয়ে গোল ডটকম জানায়, ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করছে। এবারের চুক্তি অনুসারে ২০২১ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন রোনালদো। চুক্তির যাবতীয় কাগজপত্র তৈরি আছে। এখন শুধু অপেক্ষা রোনালদোর সাক্ষরের।
তবে রোনালদো সেই সাক্ষর এখনই করছে না বলে জানিয়েছে পত্রিকাটি। তারা জানায়, জর্জ মেন্দেজ নামে রোনালদোর এজেন্ট রিয়াল মাদ্রিদের পরিচালকের সঙ্গে দেখা করার পর এই চুক্তিপত্রে সাক্ষর করবেন তিনি। এই চুক্তি সাক্ষর হলে আবারো রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন রোনালদো।
উল্লেখ্য, এ বছর সকল পর্যায়ের খেলা মিলিয়ে ১১ গোল করেছেন রোনালদো।
