মসৃন ত্বকের জন্য ডিম

0

সিটিনিউজবিডি  :    অবসর সময়ে ডিমের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারলেই চকচকে, মসৃন ত্বক পেয়ে যাবেন আপনি। ডিমের তৈরি কয়েকটি মাস্ক আপনার ত্বক নতুনের মতো করে দিতে পারে।

* এক চামচ দই, এক চামচ মধুর সঙ্গে একটি ডিম ফেটিয়ে মুখে মেখে নিন। শুকোতে দিন কয়েক মিনিট। পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা আবার ফিরে আসবে।

* রুক্ষ ত্বক মসৃণ করতে ডিমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এক চামচ মধুতে একটি ডিম ফেটিয়ে মুখে মেখে নিন। মাস্ক শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের মসৃণভাবে ফিরে আসবে।

* এ ছাড়া ছুটির দিনে বাড়িতে বসে ত্বকের স্বার্থে একটি উপকারী মাস্ক তৈরি করতে পারেন। ছোটো একটি বাটিতে একটি ডিম, এক চামচ ওটমিল, এক চামচ মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। প্রথমে ডিম ভালো করে ফেটিয়ে ফেনা ফেনা তৈরি করুন। তারপর সেই ফেনাওয়ালা মিশ্রনে ওটমিল আর মধু মিশিয়ে দিন। স্ক্রাবটি তৈরি হলে মুখে ভালো করে মাখিয়ে ১৫ মিনিট শুকোতে দিন। হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। পার্থক্যটা বুঝতে পারবেন।

তথ্যসূত্র: ইন্টারনেট

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.