ভারচুয়াল ট্যুরের সুযোগ করে দিল গুগল

0

তথ্য ও প্রযুক্তি : ভেবে দেখুন তো, বাড়িতে বসেই যদি অচেনা কোনও ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ানো যায় কিংবা যদি দেখে নেওয়া যায়, তাজমহলের অন্দরমহলটি ঠিক কেমন! তাহলে কিন্তু মন্দ হয় না৷ যদি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকে আর সেই সঙ্গে ‘গুগল ম্যাপ’ অ্যাপ থাকলেই হয়ে যাবে বাজিমাত৷

সার্চ ইঞ্জিন গুগল-এর উদ্যোগে ‘গুগল ম্যাপ’ অ্যাপ যেন আলাদিনের উড়ন্ত জাদুর পাটির মত কাজ করবে। এই অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি নিঃসন্দেহে ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷ ৩৬০ ডিগ্রি ক্যামেরায় তোলা ভিডিও বা ছবিতে যেকোন স্থান অত্যন্ত নিখুঁতভাবে দেখে নেওয়ার সুযোগ পান দর্শকরা৷ অর্থাৎ সেই স্তানে না গিয়েও মনে হবে যেন সেখানেই ঘুরে বেড়াচ্ছেন৷ এককথায় বলা যায় ভারচুয়াল ট্যুর৷

ইতিমধ্যেই ভারতে এই ‘গুগল ম্যাপ’ অ্যাপ দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে৷ বর্তমানে এই ম্যাপ ব্যবহার করছেন ১০ লক্ষেরও বেশি ভারতীয়৷ এবার এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই সারা ভারত ভারচুয়ালি ঘুরে দেখার সুযোগ পাবেন এটির ব্যবহারকারীরা৷ গোটা দেশের মোট ২৫০টি দর্শনীয় স্থানের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের ২৮টি স্থান রয়েছে এই অ্যাপের তালিকায়৷

ঘুরে দেখার বাইরে গুগল ম্যাপ অ্যাপে রয়েছে আরও কিছু কাজের ফিচার৷ যেমন ‘নিকনেমিং’ ফিচার৷ এই ফিচারের মাধ্যমে হোটেলের নাম নিজের পছন্দমতো একটি নামে সেভ করে রাখা সম্ভব৷ গুগল ম্যাপ অ্যাপে সেই সেভ করা নাম দিয়ে খুঁজলেই পরবর্তীকালে হোটেলটির আসল নাম খুঁজে পাওয়া যাবে৷ এর বাইরেও রয়েছে আরও আরেকটি আকর্ষণীয় ফিচার৷ গুগল ম্যাপ অ্যাপের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন আপনিও৷ এই অ্যাপেই ‘লোকাল গাইড’ হওয়ার অপশন রয়েছে৷ অর্থাৎ গুগল ম্যাপে কোনও স্থানের নাম, কোনও রেস্তোরাঁর রিভিউ ইত্যাদি প্রভৃতি যুক্ত করতে পারবেন আপনিও৷ যার উপহার হিসেবে পাবেন পয়েন্ট৷ পয়েন্টের সেঞ্চুরি করতে পারলেই থাকবে গুগল-এর তরফ ত আকর্ষণীয় পুরস্কার৷ পেয়ে যেতে পারেন গুগল-এর সান ফ্রান্সিসকোর অফিস দেখে আসার সুযোগও৷

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.