স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় নারীসহ আহত ৬

0

সিটিনিউজবিডি : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন- অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনিয়া বেগম (২৪), দীঘিরপাড় গ্রামের আসমা বেগম (৩৫) ও আনজিরা বেগম (৪৬), খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের বীরেন্দ্রনাথ দত্ত।

আহত ব্যক্তিদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কতজন আহত হয়েছেন, তা এখনো জানতে পারিনি।

এদিকে এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনগণ প্রায় আধা ঘণ্টা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন।

উল্লেখ্য, মংলায় দুবলার চরে রাসমেলায় যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সেখানে গেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.