প্রধানমন্ত্রী মরক্কো যাচ্ছেন সোমবার

0

সিটিনিউজবিডি : বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২২) যোগ দিতে তিন দিনের সফরে মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মরক্কোর ম্যারাকেশের উদ্দেশে ঢাকা ছাড়বে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

মরক্কোর স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় শেখ হাসিনার ম্যারাকেশের মেনারা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে।

মঙ্গলবার কপ-২২ এর উচ্চ পর্যায়ের আলোচনায় ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই দিন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের দেওয়া মধ্যাহ্ন ভোজেও অংশ নেবেন তিনি।

বুধবার মরক্কো থেকে রওনা হয়ে ওই দিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.