খেলাধুলা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ -এ ঢাকায় প্রথম পর্বে শেষ দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। চতুর্থ আসরের সপ্তম দিনের প্রথম (১২তম) ম্যাচে মুশফিকুর রহিমের বরিশাল বুলস ও তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস মুখোমুখি হবে। আর দিনের দ্বিতীয় (১৩তম) ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস।
আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় মুশফিকের বরিশাল ও তামিমের চিটাগাং মুখোমুখি হবে। আর একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ও সাকিবের ঢাকা। বিপিএলের চলতি আসরে বরিশাল ৩ ম্যাচ খেলে ২টি জয় ও একটি পরাজয় নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। পয়েন্ট সংগ্রহ করেছে ৪। আর বরিশালের ৩টি ম্যাচ খেলে মাত্র ১টি জয় নিয়ে তামিমের চিটাগাংয়ের অবস্থান তালিকার ষষ্ঠ স্থানে। পয়েন্ট সংগ্রহ করেছে ২।
এদিকে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাওয়া সাকিবের ঢাকার অবস্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।ঢাকার সংগ্রহে আছে ৪ পয়েন্ট।
