রাঙামাটিতে ট্রাক চাপায় তথ্য কর্মকর্তা নিহত

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : চট্টগ্রাম-রাঙামাটি সড়কে কাউখালীর ঘাগড়া সাপছড়ি এলাকায় ট্রাক চাপায় কাপ্তাই তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান (৩৬) নিহত হয়েছেন।

সোমবার সকাল এগারটায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। কাউখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটির মর্গে প্রেরণ করেছে। দূর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রাঙামাটি জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, জেলার কাপ্তাই উপজেলায় কর্মরত সাইন অপারেটর মোঃ মাসুদর রহমান (৩৬) প্রতিদিনের ন্যায় নিজ বাসা থেকে মটর সাইকেল যোগে কাপ্তাই তথ্য অফিসে যাচ্ছিলেন। তিনি কাউখালীর ঘাগড়া সাপছড়ি এলাকায় পৌঁছলে রাঙামাটি থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে পেছন দিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা জানান, মাসুদ বাবার একমাত্র সন্তান। তার পাঁচ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। মাসুদের বাবা ফয়েজ আহাম্মদ একজন অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা। তার বাসা রাঙামাটির কাঠালতলী ফিশারী কলোনীতে।

কাউখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ব্যাপারে কাউখালী থানায় অজ্ঞাত ট্রাক ও ড্রাইভারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.