জিততে হবে অজুহাত চলবে না : আর্জেন্টিনা কোচ

0

খেলাধুলা : লিওনেল মেসি ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। এতে বড় ক্ষতি হয়ে গেছে আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপ নিয়ে শঙ্কায় পড়েছে আর্জেন্টাইনরা। সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মেসি ফিরলেও আর্জেন্টিনার ভাগ্য বদলায়নি। ওই ম্যাচটিতে নেইমারদের কাছে ৩-০ ব্যবধানে পরাস্ত হয়েছে বাউজার দল।

আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে মরিয়া আর্জেন্টিনা। দলটির কোচ জানালেন, জিততে হবে- কোনো অজুহাত চলবে না।

আজ মঙ্গলবার অনুশীলন শেষে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে আর্জেন্টিনা কোচ বাউজা বলেন, ‘আমাদের দলের আরো উন্নতি করতে হবে। মানে- দলে যারা আছে, তাদের থেকে সেরাটা বের করে আনতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে, কোনো অজুহাত চলবে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.