বিপিএলে টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

0

রোমেল রহমান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ থেকে। নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। প্রথম ম্যাচ খেলবে ঘরের দল চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস।

চট্টগ্রামের বিপিএল প্রথম পর্ব প্রথম ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে তামিমের চিটাগাং ভাইকিংস। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

এদিকে ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস আর ষষ্ঠ অবস্থানে রয়েছেন চিটাগং। এখন পর্যন্ত চার ম্যাচে খেলে তিন জয় ও এক হারে সবার ওপরে রয়েছে ঢাকা। আর চিটাগংয়ের চার ম্যাচে এক জয় ও তিনটিতে হেরেছে দলটি।

ঢাকা ডায়নামাইটস একাদশ : মেহেদী মারুফ,  কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, সাকিব আল হাসান, মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবু, ডোয়াইন ব্রাভো, ম্যাট কুলস,  সেকুজে প্রসন্না, মোহাম্মদ শহীদ, সানজামুল ইসলাম।

চিটাগং ভাইকিংস একাদশ : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শোয়েব মালিক, গ্রান্ট এলিয়ট, মোঃ নবী, জহুরুল ইসলাম, নাজমুল মিলন, শুভাশিস রয়, টাইমাল মিলস, মাহমুদুল হাসান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.