রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন ডেভিড মিলার ও আনোয়ার আলী

0

খেলাধুলা : রংপুর রাইডার্সে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফিকার ডেভিড মিলার ও পাকিস্তানের আনোয়ার আলী। চট্টগ্রাম পর্ব থেকেই রংপুর রাইডার্সের ডাগ-আউটে দেখা যাবে বলে দলটির পক্ষ থেকে জানা গেছে। মূলত দলের ব্যাটিংটাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ তারকা ক্রিকেটারকে দলে ভিড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত আসরে তৃতীয়স্থানে থেকে বিপিএল মিশন শেষ করা রংপুর রাইডার্স চলতি একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬ আসরে দারুণ সূচনা করেছে। প্রথম দুই ম্যাচে দাপটে জয় তুলে নেওয়ার পর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়রথ থামে দলটির। প্রথম দু’ম্যাচে দাপুটে ক্রিকেট খেললেও ঢাকার বিপক্ষে ম্যাচে রাইডার্সদের ব্যাটিংটা নড়বড়ে মনে হয়।

ডেভিড মিলার ও পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলীকে রংপুর রাইডার্সে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে দলটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘আনোয়ার আলী পাকিস্তানি অলরাউন্ডার উনি চট্টগ্রাম ম্যাচে যোগ দিবে ডেভিড মিলারও যোগ দিবে। এ নিয়ে আশাবাদী আমরা, প্রতিটা ম্যাচই আমরা জয়ের জন্য খেলবো।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.