যুদ্ধাপরাধী ইউসুফ আলীর মৃত্যু

0

সিটিনিউজবিডি :  মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এস এম ইউসুফ আলী (৮৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ‍ায় তার মৃত্যু হয়।

কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষী মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হলে তাকে ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইউসুফ আলীর লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.